ঘড়ি🕓 ছুঁড়ে ফেলে দিলি তো আমায়? মনে আছে তোর?


ঘড়ি🕓 
ছুঁড়ে ফেলে দিলি তো আমায়? 
মনে আছে তোর?

আগে সকাল বেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার মুখ দেখতিস! আজকাল তো ফিরেও তাকাস না।
নতুন কাউকে পেয়েছিস বল? যে তোকে সময়ের থেকেও আরো অনেক বেশি কিছু দেয়। তুই যতই লোকাস আমি ঠিক দেখেছি।

তোর হাতে তার হাত, বিছানায় বল খাবার সময় বল বাথরুমে বল আবার বাইরে গেলেও সব জায়গায় তোরা একসাথে! ভালো মানিয়েছে তোদের। কিন্তু তুই সব ভুলে গেলি?

ঘুম থেকে উঠে বেরোবার আগে বাড়ি ফিরে তোর দু'টো চোখ তো শুধু আমাকেই খুঁজতো! আর আমিও সারাদিন অপেক্ষায় থাকতাম তুই কখন বাড়ী ফিরবি।
কিন্তু আমার জায়গাটা খেয়ে নিয়েছে অন্য কেউ। এখন শুধু দূর থেকেই দেখি তোদের!

ভালো থাক তোরা...
ঠিক এই ঘড়ির মতো আমাদের বাস্তব জীবনের মানুষরা ঠিক এমনটাই করে। প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় তারা, একবারও ফিরে তাকায় না।

About the author

Masum Billah
আসসালামু আলাইকুম! পোস্টটি পরে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ 🥰

1 comment

  1. Anonymous
    এডিট করতে চাই
কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation