সৎ মায়ের আচরণ বিষাদের ছায়া, নিজের মায়ের আচরণে কত যে মায়া।


😥 সৎ মায়ের আচরণ 😥
                      সানিয়া মিল্কী 
সৎ মায়ের আচরণ বিষাদের ছায়া,
নিজের মায়ের আচরণে কত যে মায়া।
সৎ মায়ের চোখে যেন আগুনের শিখা, 
স্নেহের বদলে দেয় দুঃখের দীক্ষা। 😥

মাগো,তুমি আমায় একা রেখে, 
কোথায় গেলা চলে। 
সৎ মা আমায় খুব মারে,
আমাকে একা পেলে।😭😭

সৎ মায়ের কাছে ভাত চাইলে,
খাবার কপালে জুটে না। 
ক্ষুধায় আমার দিন-রাত যায়, 
কেউ আমার খবর নেই না।😥

সুখ পাখি আমার চলে গেছে, 
এ ধরার বুকে আমার শান্তি নাই। 
মাগো,তোমার মত আপন বুঝি,
এই পৃথিবীতে কেহ নাই।😩😩


এই কবিতাটি লিখেছেন ShaniaMilkiStudy 

About the author

Masum Billah
আসসালামু আলাইকুম! পোস্টটি পরে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ 🥰

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation