কারোর এগ্রেসিভ কথাতে যে জবাব দিতে পারি না তেমনটা নয়।
আমি চুপ করে থাকি, কথার পিঠে কথা বলি না। এটা আমার বিনয়, আমার শিক্ষা।
আমার জীবন যাপনকে সুন্দর আর পরিচ্ছন্ন রাখার একটি ব্যক্তিগত পদ্ধতি।
যার এগ্রেসিভ কথাতে আমার জবাব আসে না, আসলে আমি তাকে কেয়ারও করি না!
আপনাকে বুঝতে হবে—
কোন চুপ করে থাকা মানে পরাজয়, আর কোন চুপ করে থাকা মানে একটা উটকো ঝামেলা কে এড়িয়ে যাওয়া।
আর কোন চুপ করে থাকা মানে আপনাকে গুরুত্ব দিচ্ছি না। চুপ করে থাকা মানেই পরাজয় নয়। কখনও কখনও এর থেকে শক্তিশালী আর কিছু হয় না!
