সব ফিকে হয়ে গেছে। আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ্!
এই মেয়েটি স্কুল থেকে ফেরার পথে, রাস্তায় বাবার কাছে এসে বসলেন। বাবা রাস্তার পাশে জুতা, স্যান্ডেল সেলাই করে জীবিকা নির্বাহ করেন।
ছোট্ট মেয়েটি বাবার কাছে এসে পরম ভালোবাসায় গলায় জড়িয়ে ধরলেন। পৃথিবীর সকল বাবা-মা জানেন, সন্তান যখন কিছু পেতে চায়, তখন বাবা মায়ের কাছে এসে একটু আহ্লাদী দেখিয়ে আদর দেয়। তারপর চায়।
তাই ছোট্ট মেয়েটি আলিঙ্গন শেষে বাবার কাছে আবদার করলেন, তার বন্ধুরা মজা কিনে খাচ্ছে। সেও খাবে। ওর ১০টা টাকা চাই।
বাবা নিজের পকেটের দিকে তাকিয়ে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, “বাসায় যাও মা, ভাত খাও। আমি আসার সময় তোমার জন্য অনেক গুলো মজা কিনে নিয়ে আসবো।” এখন যে বাবার কাছে একটা টাকাও নাই।
ছোট্ট মেয়েটি বুঝতে পারলো, "বাবার পকেটে টা'কা নেই।" আর কোন আবদার না করে সে চুপটি করে বাবার কাঁধের উপর হাত রেখে বসে থাকলেন কিছুক্ষণ।
কিছুক্ষণ বাবার পাশে বসে থেকে, বিষণ্ন মনে যখন ছোট্ট মেয়েটি উঠে দাঁড়ালো, তখন বাবা ১০ টা টাকা পকেট থেকে বের করে দিয়ে বললো। “যাও মা মজা কিনে খেও। এইবার খুশী তো?”
অভাব মানব জীবনের অভিশাপ!
এমন অভাবের সময় '১০ টাকা' কারোর ১০ হাজার টাকার সমান..!