শিরোনাম:
প্রিয় টপিক জ্ঞান আর কৌতূহলের রঙিন মিলন! আপনার প্রিয় বিষয় এখানে জীবন্ত! প্রিয় টপিকে ডুব দিয়ে আবিষ্কার করুন জ্ঞান ও বিনোদনের নতুন জগৎ। প্রতিটি ক্লিকে খুলুন সম্ভাবনার দুয়ার!

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস।
ছবি সংগৃহীত| এআই ছবি তৈরি 

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

সবাইকে শুভেচ্ছা! আমাদের ব্লগে আপনাকে স্বাগতম। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদ্য ঘটে যাওয়া খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে শুরুতেই একটি বিনীত অনুরোধ—সম্পূর্ণ খবরটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়বেন এবং তথ্যটি অন্যদের জানাতে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন।

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় চালক ও সহকারীকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিলো বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন গণমাধ্যমকে বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গতঃ গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র: বাংলাভিশন টিভি
আপনার মতামত আমাদের জানান: এই দুর্ঘটনাটি সম্পর্কে আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও দ্রুত ও সঠিক সংবাদ পৌঁছে দিতে অনুপ্রাণিত করে। নিয়মিত সব খবরের আপডেট পেতে আমাদের পেজটি ফলো/লাইক করে রাখুন এবং পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে!

Author By

Author

Masum Billah

আসসালামু আলাইকুম! আমি মাসুম বিল্লাহ, 'Priyo Topic' ব্লগের প্রতিষ্ঠাতা ও কন্টেন্ট রাইটার। প্রযুক্তি, ইন্টারনেট নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনের দরকারী নানা তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন!

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation