এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগলো অতঃপর

এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগলো

সৌন্দর্য ক্ষণস্থায়ী, 
যোগ্যতাই -চিরস্থায়ী

এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগলো। তাকিয়ে দেখল, একটা বড় পাথর সেখানে পড়ে রয়েছে। লোকটি রেগে পাথরটিকে তুলে রাস্তার পাশের একটি বাগানের মধ্যে ফেলে দিল। পাথরটি গিয়ে একটি গোলাপ গাছের কাছে পড়ল। 

গোলাপ পাথরটিকে নিয়ে মজা করে বলল "আরে ও পাথর, তোর তো না আছে রং, না আছে রূপ, তুই মানুষের লাথি খাস, ধাক্কা খাস, তোর তো কোন সম্মানই নেই। পাথর খুব লজ্জা পেল কিন্তু সে চুপচাপ সেখানে পড়ে রইল।

পরের দিন এক চিত্রশিল্পী ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার নজর সেই পড়ে থাকা পাথরটির উপর পড়লো। যেহেতু পাথরটি অনেক ভারী ছিল, তাই সে অনেক কষ্টে পাথরটিকে ঘরে নিয়ে আসলো এবং পাথরটিকে কেটে কেটে একটি ফুলদানিতে রূপান্তরিত করল। আর সেই ফুলদানিতে রাখার জন্য সেই গোলাপটিকে নিয়ে আসা হলো। 

গোলাপ দেখল এটা সেই পাথরের তৈরি ফুলদানি। তখন গোলাপ আরো তিরস্কার করে বলল "দেখ তোর কি অবস্থা? তোকে সাজানোর জন্য আমাকেই নিয়ে আসা হয়েছে। তোর তো এ জগতে কোন দামই নেই। 

কিছুদিন পর গোলাপ শুকিয়ে গেল। তখন তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছিল। সে সময় গোলাপ বুঝতে পারল, আসলে সৌন্দর্য তো কিছুদিনের। কিন্তু যোগ্যতা হচ্ছে চিরস্থায়ী। 

মজবুত থাকাটাই হচ্ছে পাথরের যোগ্যতা। যার ফলে সে ফুলদানিতে রূপান্তরিত হতে পেরেছে এবং মজবুত হওয়ার কারণে সে ধ্বংস হয়েও যাচ্ছে না কিন্তু সৌন্দর্য ক্ষণস্থায়ী। এই সৌন্দর্য চলে গেলে আর তার দাম থাকে না যদি না তার কোন যোগ্যতা থাকে। 

তাই নিজের সৌন্দর্য কে নিয়ে অহংকার না করে নিজেকে যোগ্য এবং মজবুত করে গড়ে তুলতে হবে। 

তাহলে এ পৃথিবীতে ভালোভাবে টিকে থাকা যাবে।
Info! এরকম পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ ♥️

About the author

Masum Billah
আসসালামু আলাইকুম! পোস্টটি পরে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ 🥰

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation