এখন আর কারো কথা গায়ে মাখি না...
বৃষ্টি থেমে গেলে ছাতাকে যেমন বোঝা মনে হয়, ঠিক তেমনিই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে।
যেই পানিটা বেশি পরিষ্কার সেই পানিতে মাছ থাকে না , নোংরা পানিতে মাছ বেশি থাকে। আর ঠিক তেমনি মানুষও যত স্বচ্ছ, যত ক্লিয়ার "স্পষ্টবাদী ততটাই একা।"
আর যে মিথ্যুক, সে সবার প্রিয়।
যে কোন 'বিষ" শরীরে গেলে সেটার ট্রিটমেন্ট করা যায় কিন্তু কানে দেওয়ার বিষ সেটার কোন ট্রিটমেন্ট নেই ।
যেমন, দেখতে তো দুজনেই কালো কিন্তু আওয়াজ বের করলে বুঝা যায় যে কে কাক আর কে কোয়েল।
ঠিক সেরকমই মানুষের স্বভাব আর ব্যবহার দেখে বুঝা যায় যে কে আসল শিক্ষিত আর কে মূর্খ। যে সত্যি বলে তাকে একবার কষ্ট করে সত্যি বলতে হয় কিন্তু যে মিথ্যা বলে তাকে বারবার বারবার মিথ্যে বলতে হয়; একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে। মিথ্যে কথা বলে তুমি পরকে খুশি করতে পারবে আপনজনদের না।
আমার তো মনে হয়, মাঝে মাঝে খারাপ সময়ও আসা উচিৎ। তাহলেই বুঝা যায় যে, কে আপন আর কে তোমার আপন হওয়ার জাস্ট নাটক করে ।
কে বলে গো?
শিক্ষা শুধুমাত্র বই থেকে আসে..
"মানুষ আর জীবন যে শিক্ষা দেয় সেটা কোন পাঠ্যপুস্তক দিতে পারে না।"
© লেখায়: মানুষ বিল্লাহ
