যে জুতোটা সবথেকে বেশি প্রিয় সেটাই তাড়াতাড়ি ছিঁড়ে যায়।


প্রিয়--
যে জুতোটা সবথেকে বেশি প্রিয় সেটাই তাড়াতাড়ি ছিঁড়ে যায়।

আর যে জামাটাতে আমায় সবচেয়ে বেশি মানায় সেটাতেই হঠাৎ দাগ লেগে যায় কিংবা মাংসের ঝোল।
যে ঘড়িটা হাতে সবথেকে বেশি মানায় সেটারই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় নয়তো বেল্ট।

যাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় হয়তো, সেও ছেড়ে চলে যাবে নয়তো থেকেও না থাকার মতন করে থাকবে।

আসলে পুরো ঝামেলাটাই এই প্রিয় শব্দটাকে দিয়ে।
যে জিনিসকে আমরা যত্ন করে রাখি সেটাই আমাদের জীবনে খুব কম সময়ের জন্য থাকে।
তাই আপনার প্রিয় জিনিস,প্রিয় বস্তু কিংবা প্রিয় মানুষ যতক্ষণ আপনার জীবনে আছে ততক্ষন ইনজয় ইউর লাইফ।

About the author

Masum Billah
আসসালামু আলাইকুম! পোস্টটি পরে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ 🥰

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation