ইমোশনাল মানুষের জীবন রোলার কোস্টারের মত। যেখানে প্রতিটি মুহূর্ত তীব্র অনুভূতিতে ভরা..!
একজন ইমোশনাল মানুষের অর্ধেক জীবন এইটা ভাবতে ভাবতে কেটে যায় যে কেন? কেন আমার সঙ্গে এমনটা হলো?
আমি তো কারোর সঙ্গে খারাপ কিছু করিনি। বরং জীবনে যার জন্য যতটুকু করেছি ভালো ইন্টেনশন থেকে করেছি। সামনের মানুষের ফিলিংসকে প্রায়রিটাইজ করেছি। তারপরও কেন?
কেন আমার ফিলিংসকে নিয়ে হেলা ফেলা করা হয়?
একজন ইমোশনাল মানুষের ভরসা ভেঙে গেলে সে শুধু এই কারণে কষ্ট পায় না যে, সামনের মানুষটা তাকে ছেড়ে চলে গেছে।
বরং নিজের ইনভেস্ট করা ফিলিংস গুলোর প্রতি এতটা অবহেলা দেখে তার আরো বেশি কষ্ট হয়। এবং ঠিক এই কারণে একজন ইমোশনাল মানুষের বিশ্বাস একবার ভেঙ্গে গেলে সে দ্বিতীয় বার অন্য কাউকে বিশ্বাস করতে চায় না!
