তুমি আত্মনির্ভর হও— নির্ভরশীলতা ব্যাপারটা বড্ড নিরপেক্ষ!
বস্ত-ব্যক্তি সাপেক্ষের বিশ্লেষণগুলো তাই দুটো অপশন রেখে যায় বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য।
ঠিক যেমন, আচমকা আসা কোনো কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশে বহুদিন একলা টিকে থাকা নারকেল গাছটা; মনের অজান্তেই মাথা রাখে অচেনা এক ফ্ল্যাটের শক্ত বুকে।
আর, অন্যদিকে মানুষ না চাইতেই মুহুর্তের মুগ্ধতায় কোনো মায়াবী কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে, বেলাশেষে তাকে চূর্ণ বিচূর্ণ হতে হয় মনকেমনের গভীর খাতে পড়ে!
সুতরাং, বস্তু-ব্যক্তি সাপেক্ষে নির্ভরশীলতার সিদ্ধান্ত যেমনই হোক না কেন,
রাত নামলেই মাথার নিচে থাকা বালিশটা ফিসফিসিয়ে বলে উঠে—
"সূর্যের আলোয় মন্দ সত্ত্বার মুখগুলি ঢাকা পড়ে যায়, ঠিক যেমন দিনের বেলায় তারাগুলো আকাশে থাকলেও তাদের দেখা যায় না!
তাই, দিনরাতের হিসেব মিলিয়ে এটুকুই বলার— তুমি আত্মনির্ভর হও!"
