মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে। সুখে নাকি অসুখে ঠিক জানি না!


মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে। 
সুখে নাকি অসুখে ঠিক জানি না!
হাঁপিয়ে উঠি খুব। ইচ্ছে করে কোন সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই ।

সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দিই। 
তা আর হয় না..!
আমার মতো অসুখী ছেলের বিষন্নতা মিশে যায় নানা সীমাবদ্ধতায়।

এতোসবের ভীড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয়! কেমন যেনো কোনকিছুতেই টান নেই, সবকিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।

সময় ঠিকই চলে যাচ্ছে। তবুও মনে হয় আমি যেনো আটকে আছি জীবনের কোনো অচেনা কানাগলিতে। জীবনের এমন এক নড়বড়ে সিচুয়েশনে আছি যেখান থেকে এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষন্নতায়!!

About the author

Masum Billah
আসসালামু আলাইকুম! পোস্টটি পরে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ 🥰

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation