"পরিচর্যার দর্শন এক চিরন্তন সত্য"
প্রতিটি ঝরে পড়া ফুল যেন এক গভীর সত্যের নীরব সাক্ষী। তারা ফুঁপিয়ে না উঠেও কানে কানে বলে যায়। এই নশ্বর জগতে যত্ন আর পরিচর্যার অভাব হলে কোনো সৌন্দর্যই তার পূর্ণ মহিমা নিয়ে টিকে থাকতে পারে না।
একটা ফুল তার জীবনের স্বল্প পরিসরে যে ঔজ্জ্বল্য ছড়ায়, তা কেবলই তার সহজাত গুণ নয়। তা হলো সেই নিয়মিত স্নেহ পরিচর্যা এবং অনুকূল পরিবেশের প্রতিচ্ছবি যা তাকে বাঁচিয়ে রাখে।
যখন সেই যত্ন ক্ষীণ হয়ে আসে তখন প্রকৃতির অমোঘ নিয়মে সেই সৌন্দর্য অকালে ঝরে পড়ে!
এই দর্শন কেবল ঝড়ে পড়া ফুলের ক্ষেত্রেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য!
সম্পর্কের মাধুর্য, নিয়মিত সময়, মনোযোগ ও বিশ্বাস রূপী পরিচর্যা না পেলে গভীরতম সম্পর্কও একসময় বিলীন হয়ে যায়!
পরিচর্যার অভাবে শ্রেষ্ঠ মেধা এবং অনুশীলনের অভাবে প্রতিভাগুলোও ঝরে পড়া ফুলের মতো বিলীন হয়ে যায়।
নিত্যদিনের আত্ম-অনুসন্ধান ধৈর্য ও মনের যত্ন ছাড়া, আত্মার সৌন্দর্য বা প্রশান্তি স্থায়ী হয় না।
আসলে প্রতিটি ঝরে পড়া ফুল আমাদের শিক্ষা দেয় যে, সৌন্দর্য হলো এক চলমান প্রক্রিয়া কোনো স্থির অবস্থা নয়।
আর যত্ন হলো সেই জীবনদায়ী পানি যা ছাড়া কোনো মাধুর্যই দীর্ঘস্থায়ী হতে পারে না।
তাই যা কিছু আমাদের তা সযত্নে লালন করা আমাদের অতি জরুরী না হয় ঝরে পড়া ফুলের মত বিলীন হয়ে যাবে।
