শিরোনাম:
প্রিয় টপিক জ্ঞান আর কৌতূহলের রঙিন মিলন! আপনার প্রিয় বিষয় এখানে জীবন্ত! প্রিয় টপিকে ডুব দিয়ে আবিষ্কার করুন জ্ঞান ও বিনোদনের নতুন জগৎ। প্রতিটি ক্লিকে খুলুন সম্ভাবনার দুয়ার!

সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার সাথে থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবার!

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার। সাথে থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা, খাবার ও সরকারি সনদ।
সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার সাথে থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবার!

সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার: সাথে থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবার!

দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করবে 'ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড'। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সটির বিস্তারিত তথ্য এবং আবেদনের প্রক্রিয়া:

প্রশিক্ষণের বিস্তারিত তথ্য:

  • প্রশিক্ষণের মেয়াদ: ৩ মাস (১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত)।
  • প্রশিক্ষণ ঘণ্টা: মোট ৬০০ ঘণ্টা (দৈনিক ৮ ঘণ্টা)।
  • আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রশিক্ষণার্থীদের জন্য কি কি সুবিধা থাকছে?

এই কোর্সটিতে ভর্তি হতে কোনো প্রকার ফি লাগবে না। উল্টো অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য আকর্ষণীয় সব সুবিধা রাখা হয়েছে:

  • দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে।
  • প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন সকালে নাশতা, দুপুরের খাবার এবং বিকেলের নাশতা দেওয়া হবে।
  • প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সরকারিভাবে একটি মূল্যবান সনদপত্র প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

  1. শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে নূন্যতম এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  3. অগ্রাধিকার: যাদের আইসিটি (ICT) বা কম্পিউটারের ওপর বেসিক ধারণা আছে এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, বাছাইয়ের ক্ষেত্রে তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

বাছাই পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন:

  • লিখিত পরীক্ষা: আগামী ২০ জুন ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে।
  • মৌখিক পরীক্ষা: আগামী ২১ জুন ২০২৬ (রোববার) অনুষ্ঠিত হবে।
  • দ্রষ্টব্য: বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার নির্দিষ্ট স্থান ও সময়সূচি জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন অবশ্যই এসএমএস নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
  • চূড়ান্ত ফলাফল: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন করার পর আবেদনের একটি কপি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

আবেদনের লিংক:

এখানে ক্লিক করে আবেদন করুন

অনলাইনে আবেদন চলবে আগামী ১৫ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার এই দারুণ সুযোগটি কাজে লাগান আজই!

⚡সকল ধরনের টিপস ও আপডেট পেতে আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন করুন।
Join Now

Author By

Author

Masum Billah

আসসালামু আলাইকুম! আমি মাসুম বিল্লাহ, 'Priyo Topic' ব্লগের প্রতিষ্ঠাতা ও কন্টেন্ট রাইটার। প্রযুক্তি, ইন্টারনেট নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনের দরকারী নানা তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন!

2 comments

  1. Anonymous
    Tv all
    1. Masum Billah
      Masum Billah
      পোস্ট করা হয়েছে। ধন্যবাদ
কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন

Join the conversation